ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৬ বছর পর মুক্ত পরিবেশে লাকসামে বিএনপির সমাবেশ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০২:১৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০২:১৮:১২ অপরাহ্ন
১৬ বছর পর মুক্ত পরিবেশে লাকসামে বিএনপির সমাবেশ
দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত পরিবেশে সমাবেশ করছে কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লাকসাম উপজেলা স্টেডিয়াম মাঠে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই লাকসাম-মনোহরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পারার উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা বলেন, "আওয়ামী লীগের দুঃশাসনে আমরা উন্মুক্ত পরিবেশে সভা-সমাবেশ করতে পারিনি। আজকের এই সমাবেশ আমাদের জন্য বিজয়ের অনুভূতি নিয়ে এসেছে।"

তারা আরও বলেন, "স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই সমাবেশ আমাদের জন্য এক উৎসবে পরিণত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।"

দলীয় সূত্র জানায়, সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখবেন এবং দলীয় ৩১ দফা বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা