ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

অধিনায়ক ছাড়াই আমিরাতের বিপক্ষে নারী ফুটবল দল

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৩:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৩:৫৭:৫৭ অপরাহ্ন
অধিনায়ক ছাড়াই আমিরাতের বিপক্ষে নারী ফুটবল দল
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। তবে এই দলটিতে অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন সাফের স্কোয়াডে থাকা ৮ জন খেলোয়াড়, তাদের মধ্যে আছেন—ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার।

গুঞ্জন রয়েছে যে, আফঈদা খন্দকারকে অধিনায়ক করা হতে পারে, তবে বাফুফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দলে আছেন ১৭ বছর বয়সী গোলকিপার ইয়ারজান, যিনি সম্প্রতি নেপালে অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে ভারতের তিনটি পেনাল্টি রুখে দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে এবং দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক
ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়।
ডিফেন্ডার
কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মত সুলতানা, কানোম আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না।
মিডফিল্ডার
হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার ও বন্যা খাতুন।
ফরোয়ার্ড
নবীরণ খাতুন, সুরভী আকন্দ প্রীতি, তনিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন ও আইরিন খাতুন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা