ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবোই : হাসনাত আব্দুল্লাহ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন
আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবোই : হাসনাত আব্দুল্লাহ
দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব চ্যালেঞ্জ ও গ্লানি কাটিয়ে নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবই।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “স্বপ্ন দেখতে হবে, আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্ন ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা সন্তানদের এই ফেস্টে নিয়ে আসুন, স্টল ঘুরিয়ে দেখান এবং জানতে চান তারা এখানে কী শিখেছে।”

তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, অনেক শিক্ষার্থী এসএসসি পাসের পর বিদেশে চলে যায়, আর অনেক মেয়ে শিক্ষার্থীর বিয়ে হয়ে যায়। আমাদের স্বপ্নটাকে বড় করে দেখা উচিত। আমরা তোমাদের সেই স্বপ্ন পূরণে পাশে থাকব।”

ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

উদ্বোধনের পর হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখেন। ফেস্টে মোট ৩৯টি স্টল রয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে বিকালে শিল্পী আসিফ আকবর ও সন্ধ্যায় আভাস ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা