ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
চ্যাম্পিয়নস ট্রফি

হৃদয়ের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৬:৫৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৬:৫৫:৫৭ অপরাহ্ন
হৃদয়ের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। একপর্যায়ে ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। শেষ পর্যন্ত হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের ষষ্ঠ বলেই সৌম্য সরকার (০) সাজঘরে ফেরেন। এরপর শান্তও (০) ফিরে গেলে ২ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজ (৫) দলের হাল ধরতে পারেননি।

এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন ওপেনার তানজিদ তামিম, তবে ইনিংস বড় করতে পারেননি। নবম ওভারের দ্বিতীয় বলে কট আউট হন তিনি। পরের বলেই ডাক মারেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে টাইগাররা।

সেই ধাক্কা সামলে দলকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। জাকের ৮৭ বলে ফিফটি পূর্ণ করেন, এরপর হৃদয়ও ৮৫ বলে ফিফটি তুলে নেন। তাদের পার্টনারশিপে ১৫০ রানের কোটা পার করে টাইগাররা।

৪৩তম ওভারে মোহাম্মদ শামির বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন জাকের। ১১৪ বলে ৬৮ রান করে ফিরতে হয় তাকে। এরপর দ্রুত রান তুলতে নেমে ১২ বলে ১৮ রান করে আউট হন রিশাদ হোসেন।

তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগিয়ে যান হৃদয়। ইনিংসের শেষ দিকে পায়ে চোট পেয়ে দৌড়ে রান নিতে না পারলেও ১১৩ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ ওভারের তৃতীয় বলে ক্যাচ আউট হলে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

ভারতের পক্ষে মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন। এছাড়া হার্সিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন।

টাইগারদের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নামবে ভারত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা