ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন
৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস
যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম ধাপে শনিবার (২২ ফেব্রুয়ারি) ৬ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরাইল।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ ও আভেরা মেঙ্গিস্টো। মেঙ্গিস্টো ও আল-সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশের পর থেকেই আটক ছিলেন।

এদিকে, গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইল ৩৫০টির বেশি চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্তে অনুপ্রবেশ, বিমান-ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

হামাস দাবি করেছে, ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে বাস্তুচ্যুতদের গাজায় ফিরতে বাধা দিচ্ছে। এমনকি, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতেও দেরি করছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা চাপিয়ে দিতে চান না বলে জানিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, "এটি প্রস্তাব, জোর করা নয়। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিলে হামাস থাকবে না, উন্নয়ন হবে, সবকিছু নতুনভাবে শুরু করা যাবে।"

তবে, জর্ডান ও মিশর ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করায় অবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনও থেমে নেই। নাবলুসের ইয়াতমা শহরে গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এর আগে জেনিনে ১৩ বছর বয়সি রিমাস আল-আমুরি-কে গুলি করে হত্যা করা হয়।

গত সপ্তাহে পশ্চিম তীরে ৯০ জন ফিলিস্তিনি গ্রেফতার এবং ১৫টিরও বেশি অস্ত্র জব্দ করেছে ইসরাইলি বাহিনী।

কমেন্ট বক্স
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৪