ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১০:২৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১০:২৫:৪৬ পূর্বাহ্ন
সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের
বাংলাদেশকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করেছে ভারত। ওমানের রাজধানী মাস্কাটে গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর বৈঠকে সার্ক পুনরুজ্জীবন ইস্যুতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সার্কের প্রসঙ্গটি বাংলাদেশের পক্ষ থেকে তোলা হলে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন — দক্ষিণ এশিয়ার সবাই জানে, কোন দেশ ও কী ধরনের কর্মকাণ্ড সার্ককে পিছিয়ে রাখছে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে হালকাভাবে না নেয়। সার্কের ভবিষ্যৎ নির্ভর করছে শান্তি ও স্থিতিশীলতার ওপর।”

প্রসঙ্গত, ২০১৬ সালে জম্মু-কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে হামলার পর সার্ক কার্যত অচল হয়ে পড়ে। ভারত পাকিস্তানকে দায়ী করে বলে, “সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা