ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০২:৫৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০২:৫৮:০৩ অপরাহ্ন
আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান
লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে তিন কোটি জামায়াত নেতা-কর্মীকে কারাগারে নেওয়ার প্রস্তুতি নিতে হবে।

শনিবার সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ইসলামী কোনো দলের সদস্য কখনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের অন্যায় কাজে জড়িত থাকে না, কারণ তারা আল্লাহকে ভয় করে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের তরুণেরা রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে কথা বলতে পারছি। তাদের এ আত্মত্যাগকে সম্মান জানাতে হবে এবং স্বাধীনতাকে ধরে রাখতে হবে।”

জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, “রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে আমি ঘৃণা করি। সেই সময়ে যুবকেরা বুক পেতে দিয়ে দেশ রক্ষা করেছে। আমরা বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই এবং আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষ প্রকৃত মুক্তি পায়নি। আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই সেই মুক্তি সম্ভব। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের এমন খোলা মাঠের জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিলসহকারে সভাস্থলে আসতে থাকেন, ফলে সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে