ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:৫৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:৫৩:৪৫ অপরাহ্ন
‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্যখাতকে শিল্পে রূপান্তরিত করলে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে। তিনি তরুণদের মৎস্যখাতে আগ্রহ দেখানোর বিষয়টিকে অত্যন্ত উৎসাহজনক বলে মন্তব্য করেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিশারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫’ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, আজকাল আমরা "মাছে-ভাতে বাঙালি" বললেও তরুণ প্রজন্মের মধ্যে মাছ খাওয়ার প্রবণতা কমে গেছে। অনেক তরুণ পোল্ট্রি-ভাতে অভ্যস্ত হয়ে উঠছে এবং শুধু ডিম ও মাংসই খেতে চায়। তিনি তরুণদের মাছ খাওয়াতে উৎসাহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষত, বাচ্চাদের ছোট মাছ খাওয়ানোর অভ্যাস তৈরি করতে হবে এবং কাঁটার ভয়ে মাছ খাওয়ার বিরোধিতা করা যাবে না।

তিনি আরো বলেন, দেশের মাছ উৎপাদন বর্তমানে ঝুঁকিতে রয়েছে, কারণ পানি দূষণ ও জলাশয় ভরাটের কারণে মাছের চাষ বাধাগ্রস্ত হচ্ছে। নদীগুলোর দূষণ এবং কৃষিতে কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে জলাশয়গুলোও ভরাট হয়ে যাচ্ছে, যা মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন বিজম্যান মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, বিজম্যান মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা মো. আবু বকর সিদ্দিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী