ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

অন্যের সঙ্গে প্রেম, ক্ষোভে ৪ বন্ধু মিলে সাবেক প্রেমিকাকে ধর্ষণ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৫৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:৫৯:১৯ অপরাহ্ন
অন্যের সঙ্গে প্রেম, ক্ষোভে ৪ বন্ধু মিলে সাবেক প্রেমিকাকে ধর্ষণ
চার মাস আগে ভেঙে যায় কয়েক বছরের প্রেম। কিন্তু সাবেক প্রেমিকাকে ভুলতে পারেননি যুবক। প্রায়ই যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু বার বারই প্রত্যাখ্যান।হঠাৎই জানতে পারেন, তার সাবেক প্রেমিকা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তাই রেগে গিয়ে কৌশলে ডেকে চার বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রেমিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিবন্ডীর শান্তিনগরে।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই এলাকার ২২ বছর বয়সি তরুণীর সঙ্গে প্রেম করতেন একই গ্রামের যুবক। গত কয়েক বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু চার মাস আগে বিচ্ছেদ ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যা মেনে নিতে পারেননি তার সাবেক প্রেমিক।

বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তাকে অপহরণ করার পরিকল্পনা করেন তিনি।গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক রাস্তা থেকে তরুণীর ভাইকে তুলে নিয়ে যান। তার পর ওই তরুণীকে ফোন করে জানান, যদি তিনি না আসেন তবে তার ভাইকে ছাড়বেন না। ফোন পেয়ে ওই তরুণী বাড়ির কাউকে কিছু না জানিয়েই মধ্যরাতে রিকশাযোগে নির্দিষ্ট স্থানে যান। সেখানে অভিযুক্ত যুবক ছাড়াও তার আরো কয়েকজন বন্ধু ছিলেন।পরে ঘটনাস্থলে অভিযুক্ত যুবক এবং তরুণীর মধ্যে কথা কাটাকাটি হয়। তরুণীকে মারধরও করেন তার সাবেক প্রেমিক।তাকে বাধা দিতে গেলে তরুণীর ভাই এবং রিকশাচালককেও মারধর করা হয়। পরে ওই তরুণীকে জোর করে একটি স্কুটারে করে স্থানীয় এক স্কুলের পেছনের ঝোপে নিয়ে যান অভিযুক্ত যুবক। সঙ্গে ছিলেন তার বন্ধুরাও। সেই ঝোপের মধ্যেই ওই তরুণীকে চারজন মিলে ধর্ষণ করেন। পরে একটি পিকআপ ভ্যানে তাকে ফের ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন তরুণী।

পুলিশ ঘটনার তদন্তে নেমে মোট ছয়জনের নামে অভিযোগ দায়ের করেছে। তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে শুধু অপহরণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজ চলছে।

সূত্র : আনন্দবাজার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী