ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:৩৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:৩৯:৫১ অপরাহ্ন
আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা সম্প্রতি জানিয়েছেন, ছোটবেলায় ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলতেন তিনি। অথচ দীর্ঘ ছয় বছরের প্রেম শেষে ২০২৩ সালের অক্টোবরে ভালোবাসার মানুষকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে শিরিন শিলা বলেন, “স্কুল ছুটির পর একদিন দেখি, কয়েকজন ছেলে বাসা পর্যন্ত অনুসরণ করছে। তারা কিছু বলেনি, শুধু দূর থেকে ফলো করেছে। তখনই বুঝতে পারি, ওরা হয়তো বাসা চিনতে চায়।”

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই তার জীবন ছিল ঘর-স্কুল আর নাচের ক্লাসের মধ্যে সীমাবদ্ধ। মায়ের সঙ্গেই যাতায়াত করতেন, কখনো ছেলেদের সঙ্গে মেলামেশার সুযোগই হয়নি। “আমার কোনো ছেলে বন্ধু ছিল না, ছেলেদের আলাদা ব্যাচ থাকলে আমি সেখানে পড়তাম না,” বলেন শিলা।

শিরিন শিলা এখনো তেমন বাণিজ্যিক সফল সিনেমায় কাজ না করলেও, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘শেষ বাজি’ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া, একবার এক প্রতিবন্ধী ভক্তের চুমু দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল হলে তিনি আলোচনায় আসেন।

কমেন্ট বক্স
রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়