ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:৫৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:৫৫:১০ অপরাহ্ন
রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ
রাজশাহীর পুঠিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে টিসিবি কার্ডের ভাগ চাইছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার সকালে মহাসড়কের ওপর রফিকুলকে ঘিরে ধরে মারধর ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা।

স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে জুম্মার সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায়, যার ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে আসে।

তবে, এরপরও উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। শত শত গাড়ি আটকে পড়ে।

পরে সেনাবাহিনীর একটি দল এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘গাড়ি চলাচল এখন স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পুঠিয়া থানার ওসি কবীর হোসেন বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা