ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৪:২২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৪:২২:৫৬ অপরাহ্ন
শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তারকা শিল্পীরা নানা বাধার মুখে পড়েছেন। কিছু কনসার্টও পণ্ড করা হয়েছে। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

শনিবার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এ আয়োজিত ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘‘এটা আসলে খুবই কষ্টকর। এমন পরিস্থিতি হওয়া উচিত নয়। আমাদের দেশের সংস্কৃতি আমাদেরই রক্ষা করতে হবে। যারা এই বিষয়গুলো দেখছেন, তারা যদি একটু সঠিকভাবে পরিস্থিতি ম্যানেজ করেন, আশা করি খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে। যদি এসব বন্ধ হয়ে যায়, তাহলে আর্টিস্টরা কীভাবে জীবিকা অর্জন করবে!’’

তিনি আরও বলেন, ‘‘সিনেমার বাইরেও আমাদের অনেক কাজ রয়েছে। আমরা চাই দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে, এমন জায়গায় যেতে যেখানে আমাদের ফ্যানরা আমাদের কাছে আসতে পারে। তবে সেখানে যদি বাধা আসে, তা হলে শিল্পীদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।’’

এ বছরের মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ উৎসব আগামী রোববার শেষ হবে।

কমেন্ট বক্স
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু