ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

ইউক্রেনে শান্তিরক্ষা মিশনে সেনা পাঠাতে পারে সুইজারল্যান্ড

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৪:৪৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৪:৪৫:২৯ অপরাহ্ন
ইউক্রেনে শান্তিরক্ষা মিশনে সেনা পাঠাতে পারে সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড ভবিষ্যতে ইউক্রেনে শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠাতে পারে। এমন কথা বলেছেন সুইস সশস্ত্র বাহিনীর প্রধান থমাস সুয়েসলি। রোববার (২৩ ফেব্রুয়ারি) একটি সাক্ষাৎকারে এমনটা জানান সুয়েসলি। বলেন, অনুরোধ করা হলে এবং সরকার যদি রাজি থাকে তাহলে সেনা পাঠাতে পারে তার দেশ।সংবাদপত্র সোন্ট্যাগসব্লিককে সাক্ষাৎকারে সুয়েসলি বলেন, আমরা সম্ভব হলে নয় থেকে ১২ মাসের মধ্যে প্রায় ২০০ সৈন্য মোতায়েন করতে পারি। তবে যদি কোনো আবেদন জানানো হয় তাহলে সরকার এটি ভেবে দেখতে পারে কারণ এটি সরকার এবং সংসদের সিদ্ধান্ত। 
 
সুয়েসলি আরও বলেন, শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি আপাতত পুরোপুরি ধারণাপ্রসূত কারণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও স্পষ্ট নয়।এখনও ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আসেনি এবং জাতিসংঘ থেকেও কোনো অনুরোধ জানানো হয়নি, বলেন সুয়েসলি। সুইজারল্যান্ড বিশ্বজুড়ে বেশ কয়েকটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সবচেয়ে বড়টি কসোভোতে। ন্যাটোর কসোভো ফোর্সের (কেএফওআর) সমর্থনে তাদের সৈন্য মোতায়েন করা হয়।
 
ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধ করতে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ইউরোপীয় শক্তিগুলো ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ