ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: নুর

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৪:২৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৪:২৫:৩৬ অপরাহ্ন
জনসমর্থন কাজে লাগাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: নুর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। সেখানে তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগ সরকারের অনেকেই দেশজুড়ে অপকর্ম করছে।

নুর মনে করেন, নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে না। তার মতে, বর্তমান সরকারের জনসমর্থন থাকলেও তারা সেটি কার্যকরভাবে কাজে লাগাতে পারেনি। তিনি আরও বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়ে পুনরায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যা ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে আরও খারাপের দিকে যেতে পারে।

তিনি সতর্ক করেন, পতিত সরকারের অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, যাদের গ্রেফতার না করলে তারাও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নুরের দাবি, কিছু দেশি-বিদেশি এজেন্সি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশে নানা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় পুলিশকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?