ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩
স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:২৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:২৬:২১ পূর্বাহ্ন
অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না
চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযানে যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ধরা পড়ে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান অভিযানের সফলতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সফলতা-ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। তবে অভিযানে যদি কোনো জায়গায় বাহিনীর সদস্যের গাফিলতি পাই, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।"

তিনি আরও বলেন, "এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার বা কারা অধিদপ্তরের সদস্য যেই হোক। দায়িত্বে অবহেলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযানের সর্বশেষ আপডেট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। সত্য সংবাদ পরিবেশন করুন, আমরা ব্যবস্থা নেব। ইতোমধ্যে দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা পদক্ষেপ নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু