ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার
পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর

জাতীয় শহীদ সেনা দিবস আজ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৫০:২৮ পূর্বাহ্ন
জাতীয় শহীদ সেনা দিবস আজ
আজ পিলখানা ট্র্যাজেডির ১৬তম বার্ষিকী। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা ও আরও ১৭ জন নিরীহ নাগরিক নিহত হন।

এ শোকাবহ দিনটি এবারই প্রথমবারের মতো ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে জানানো হয়, প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালিত হবে।

দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই ঘটনায় সেনা কর্মকর্তাদের লাশ গুম, পুড়িয়ে ফেলা এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের বিষয়টি গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও বাংলাদেশ এত সংখ্যক সেনা কর্মকর্তাকে একসঙ্গে হারায়নি।

এ হত্যাকাণ্ড শুধু সেনাবাহিনীর নয়, বরং গোটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সেদিন দেশের সুরক্ষা দেওয়ার শপথ নেওয়া মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হারিয়ে সশস্ত্র বাহিনীর মনোবলে গভীর প্রভাব পড়ে।

দিনটি উপলক্ষে আজ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করবে। জাতীয় দিবস ঘোষণার প্রস্তাবে বলা হয়েছিল, "এ হৃদয়বিদারক ও বিভীষিকাময় দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।"

আজ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব সাহসী সেনানায়ককে, যাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে