ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:০৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:০৭:৫০ পূর্বাহ্ন
শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ
সংঘাত বন্ধে শান্তি প্রতিষ্ঠার অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, যেকোনো শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান ম্যাক্রোঁ। বৈঠকের বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ম্যাক্রোঁ বলেন, “শান্তির মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া নয়। কোনো নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি কাম্য হতে পারে না।”

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউক্রেনে শান্তি রক্ষার খরচ শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপকেও ভাগ করে নিতে হবে। জবাবে ম্যাক্রোঁ জানান, ইউরোপীয় দেশগুলো বোঝা ভাগ করার গুরুত্ব বুঝতে পেরেছে এবং প্রতিরক্ষা ব্যয় বাড়াতে প্রস্তুত।

ম্যাক্রোঁ আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তিতে এ আলোচনায় নতুন আশার আলো দেখা যাচ্ছে। তিনি জানান, ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে “রাজি” আছেন। তবে ট্রাম্পের বক্তব্য নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু মতপার্থক্য স্পষ্ট হয়েছে।

ম্যাক্রোঁ বলেন, “এই সংঘাতে রাশিয়া স্পষ্টতই আক্রমণকারী।” অন্যদিকে, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কঠোর ভাষা ব্যবহার এড়িয়ে যান। তবে তিনি দ্রুত যুদ্ধবিরতির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।

ম্যাক্রোঁ অবশ্য যুদ্ধবিরতির পর ধীরগতিতে নিরাপত্তা গ্যারান্টিসহ একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পক্ষে কথা বলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা