ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:১৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:১৭:১৮ পূর্বাহ্ন
জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব
চলতি বছরের ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে বেশি সংস্কারের প্রয়োজন হলে নির্বাচন মার্চের মধ্যেও গড়াতে পারে।”

তবে জুনে নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, “এপ্রিল থেকে কালবৈশাখী শুরু হয়, তারপর বর্ষা আসে। আবহাওয়া অনুকূল না থাকলে নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। তাই মার্চের পর নির্বাচন পেছানোর সম্ভাবনা খুবই কম।”

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিষয়। এখন পর্যন্ত সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন