ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১২:৩৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১২:৩৯:৪০ অপরাহ্ন
জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিলো যুক্তরাষ্ট্র
জাতিসংঘে দুটি আলাদা ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিলো যুক্তরাষ্ট্র, যা ইউক্রেনে চলমান যুদ্ধের পর তিন বছর পর আনুষ্ঠানিকভাবে তার অবস্থান স্পষ্ট করল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রস্তাবটি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে। তবে এদিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। তবে, শেষ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদ এই প্রস্তাব গৃহীত হয়।

দ্বিতীয় প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপন করা হয়, যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। এই প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোট দেয়, তবে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই মার্কিন প্রস্তাবটি ১০ ভোটে গৃহীত হলেও যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্য কয়েকটি দেশ ভোট দেয়নি। সাধারণ পরিষদে ইউক্রেনের প্রতি সমর্থন যুক্ত করা হলে, সংশোধিত মার্কিন প্রস্তাবটি গৃহীত হলেও, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকে।

এভাবে, যুদ্ধের তিন বছর পর যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নতুন করে আবারও জাতিসংঘে উঠে আসে, যেখানে ইউক্রেন যুদ্ধের প্রতি দুটি ভিন্ন ধরনের প্রতিক্রিয়া এবং ভোট প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার অবস্থান তুলে ধরেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে