ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রমজানে লোডশেডিং কমাতে এলএনজি আমদানির সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০১:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:০৯:৫০ অপরাহ্ন
রমজানে লোডশেডিং কমাতে এলএনজি আমদানির সিদ্ধান্ত
রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, এখন পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি নেই। তবে কেউ তেলসহ প্রয়োজনীয় পণ্য মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশ থাকলেও ঈদের পর তা ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যা বাজেট ঘোষণার আগেই আরও কমতে পারে।

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার এক কার্গো করে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। লোডশেডিং কমিয়ে মানুষকে স্বস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান।

ড. সালেহউদ্দিন জানান, আগামী জুন মাসে বাজেট ঘোষণা করা হবে, তবে তারিখ পরে জানানো হবে। এদিকে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ২৯ মিলিয়ন ডলার অনুদান পেয়েছে — এই অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এনজিও ব্যুরো কাজ করবে। অর্থ উপদেষ্টা বলেন, “টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি উন্নয়ন কাজে ব্যয় হলে তবেই সঠিকভাবে কাজে লাগবে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকা জরুরি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে