ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল

এই রোনালদোকে কে থামায়!

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন
এই রোনালদোকে কে থামায়!
ক্রিস্টিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের জীবন্ত কিংবদন্তি। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে পরাজয়ের ক্ষত ভুলে ফের জয়ের পথে ফিরেছে আল নাসর — আর সেই পথের দিশারি ছিলেন স্বয়ং রোনালদো।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কিং আবদুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল-ওয়েহদাকে ২-০ গোলে হারায় আল নাসর। এই জয়ে লিগ শিরোপার দৌড়ে আরও শক্ত অবস্থান গড়ে নেয় দলটি।

প্রথমার্ধে ছন্দ খুঁজতে হিমশিম খেয়েছিল দুই দলই। উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেউ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে ওঠেন রোনালদো।

৪৮তম মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি। এটি ছিল চলতি মৌসুমে তার ১৭তম গোল — যা তাকে লিগের শীর্ষ গোলদাতা হিসেবে রেখেছে। সেই সঙ্গে ক্যারিয়ারের ৯২৫তম গোল করে আরও একধাপ এগিয়ে গেলেন ১০০০ গোলের মাইলফলকের পথে।

গোলের পরও আল নাসর আক্রমণাত্মক খেলায় মনোযোগ রাখে। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় দলটি। তবে নিজে না নিয়ে সাদিও মানেকে স্পট-কিক নেওয়ার সুযোগ দেন রোনালদো। মানে নির্ভুলভাবে বল জালে পাঠিয়ে আল নাসরের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২১ ম্যাচে ৫৫, আর দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ২২ ম্যাচে ৫১ পয়েন্ট।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ