ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আরও একটি সম্মাননা পাচ্ছেন তামিম

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০২:০৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০২:০৮:১৮ অপরাহ্ন
আরও একটি সম্মাননা পাচ্ছেন তামিম
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল এবার নতুন এক সম্মাননা পাচ্ছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) এ বছর একুশে স্মারক সম্মাননা পদক এবং সাহিত্য পুরস্কারের জন্য ১৪ জনের নাম ঘোষণা করেছে, যেখানে রয়েছে তামিম ইকবালের নামও।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিসিসির জনসংযোগ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। এই বছরের সম্মাননাপ্রাপ্তদের মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন— ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল।

এছাড়া সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতরা হলেন— কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসাসাহিত্যে অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমু।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা মঞ্চে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৬৭১