ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সান্ত্বনার জয়ের খোঁজে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১০:২৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১০:২৯:৪৮ পূর্বাহ্ন
সান্ত্বনার জয়ের খোঁজে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ হয়েছে দু'দলেই। তবে শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্ন দেখিয়েছিলেন। অথচ বাস্তবতা হলো, দলটি খেলেছে সাদামাটা ক্রিকেট। পাকিস্তানের অবস্থা আরও করুণ — স্বাগতিক হয়েও গ্রুপ পর্বেই ছিটকে পড়া কতটা হতাশার, তা শুধু তারাই জানে।

বিদায় নিশ্চিত হলেও ম্যাচের মর্যাদা কমছে না। গত বছর এই রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। আজকের ম্যাচে সেই ক্ষত মুছতে চাইবে তারা। আর বাংলাদেশ চাইবে জয়ের স্বস্তি নিয়ে দেশে ফিরতে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'দুটি দলই সেরাটা দিতে চায়। আশা করি ভালো ক্রিকেট হবে।' ভারত-নিউজিল্যান্ডের কাছে হারের পর নিজেদের ভুলগুলো শুধরে মাঠে নামতে চায় টাইগাররা।

অন্যদিকে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ বলেন, 'আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়েই খেলব। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি — কোনো বাছাইপর্বের খেলা নয়। প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং।'

দুই দলের পরিকল্পনা যতই সাজানো থাকুক, ম্যাচটা ভেসে যেতে পারে বৃষ্টিতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ২৭ ফেব্রুয়ারি সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে। রাত ১২টা থেকেই বৃষ্টি শুরু হয়ে তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রিতে।

শেষ পর্যন্ত মাঠে খেলা গড়াবে নাকি প্রকৃতির কাছে হার মানতে হবে — সেটাই এখন বড় প্রশ্ন। তবে সুযোগ পেলে দুই দলই লড়বে মর্যাদার লড়াইয়ে, নিজেদের শেষটা ভালো করতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে