ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন দুই দলের সাথেই ড. ইউনূসের সম্পর্ক রয়েছে: প্রেস সচিব

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৫:২০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৫:২০:৫৪ অপরাহ্ন
মার্কিন দুই দলের সাথেই ড. ইউনূসের সম্পর্ক রয়েছে: প্রেস সচিব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই প্রার্থী বিজয়ী হোন না কেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলের সঙ্গেই ড. ইউনূসের সুসম্পর্ক রয়েছে, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে আরো মজবুত করতে সহায়ক হবে।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম জানান, সাধারণত বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতিতে ক্ষমতাসীন দলের পরিবর্তন সত্ত্বেও খুব বেশি পরিবর্তন আসে না। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কও এই ধারাবাহিকতায় থাকবে বলে তিনি আশাবাদী। 

এ সময় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের সুস্থিরতা নিয়েও মন্তব্য করেন।

প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল “বাংলাদেশের রাজনীতিতে মার্কিন নির্বাচনের ফলাফলের প্রভাব”। এতে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা অংশ নেন। 

বিচারকদের রায়ে প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন।

কমেন্ট বক্স
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ

 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ