ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস, ৬০০ ফিলিস্তিনিকে মুক্তি

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:৪৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:৪৭:৩৯ অপরাহ্ন
৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস, ৬০০ ফিলিস্তিনিকে মুক্তি
যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কিছু পরেই এই চার জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়, বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে কড়াকড়ি সেনা পাহারায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একই দিনে রেড ক্রসের কাছে ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা চারজন জিম্মির মরদেহবাহী কফিন পেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, হামাস যেসব ৪ জন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন: ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস এবং তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ইসরায়েল জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে, যার কারণে বন্দিদের মুক্তি স্থগিত করা হয়। এর পরেই হামাস প্রতিবাদ জানিয়ে দাবি করেছে, আগে ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দিতে হবে, তারপর তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা