ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০১:৩৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০১:৩৯:০১ অপরাহ্ন
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি এবং চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

এদিন শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, ট-বাজার, আরাপপুর, হামদহসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ব্যবসায়ী নেতারা। তারা ব্যবসায়ীদের প্রতি অতিরিক্ত মুনাফা না করার এবং মূল্যতালিকা প্রদর্শন করার আহ্বান জানান।

এছাড়া, তারা সতর্ক করে বলেন, যদি কোন ব্যবসায়ী এই নির্দেশনা না মেনে চলেন, তবে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নিলে তার দায়ভার ব্যবসায়ী সংগঠন নেবে না।

এ কর্মসূচিতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম