ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্ত্রিসভার বৈঠকে বসলেন ট্রাম্প, ছিলেন ইলন মাস্কও

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:২৫:৩০ অপরাহ্ন
মন্ত্রিসভার বৈঠকে বসলেন ট্রাম্প, ছিলেন ইলন মাস্কও

প্রেসিডেন্ট পদে মার্কিন মসনদে বসার একমাস পেরিয়ে গেছে ট্রাম্পের। তার মনোনয়ন দেয়া বেশিরভাগ মন্ত্রী কংগ্রেসের অনুমোদনও পেয়ে গেছে ইতোমধ্যে। এবার মন্ত্রিসভার বৈঠকেও বসলেন ট্রাম্প। সেই বৈঠকে দেখা গেল তার ঘনিষ্ঠ বন্ধু ও ধনকুবের ইলন মাস্ককে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের পর নবগঠিত সরকারি কর্মদক্ষতা দফতরের (ডিওজিই) দায়িত্ব পান ধনকুবের ইলন মাস্ক। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান ফলপ্রসু একটি বৈঠক ছিল এটি। বলেন, আমরা সবাই মিলে দারুণ একটি বৈঠকে সমবেত হয়েছিলাম। আমাদের শুরুটা বেশ সাফল্যের সাথে হয়েছে এবং এটি অনেক বছর চলমান থাকবে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট আগেই জানিয়েছিলেন, ডিওজিই প্রধান হিসেবে মাস্ককে একজন ‘বিশেষ সরকারি কর্মকর্তা’ ও ‘প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা’ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব না থাকা সত্ত্বেও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মাস্ক।প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে, মন্ত্রিসভার সব সদস্য ইলন মাস্কের কাজে অত্যন্ত খুশি। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে মিডিয়া এটি দেখতে পাবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম