ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

সেমিতে এক পা, আজ ইংলিশ বধ করলেই গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:০৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:০৪:৪৩ অপরাহ্ন
সেমিতে এক পা, আজ ইংলিশ বধ করলেই গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংলিশরা। শেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে সেমিফাইনালের পথ সুসংহত করতে মরিয়া প্রোটিয়ারা। যদি আজকের ম্যাচে তারা জয়ী হয়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে টেম্বা বাভুমার দল।

আজ শনিবার (১ মার্চ) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি, যা বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

ইংল্যান্ডের জন্য পরিস্থিতি কঠিন, কারণ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ২০২৩ বিশ্বকাপে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এরপর থেকে ৫০ ওভারের ফরম্যাটে নিজেদের শক্তি প্রমাণ করতে পারছে না ইংল্যান্ড, যা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অব্যাহত রয়েছে। তবে টুর্নামেন্টে অন্তত একটি জয় নিয়ে বাড়ি ফিরতে মরিয়া জস বাটলারের দল।

বাজবল তত্ত্বের মাধ্যমে টেস্টে ইংল্যান্ডকে বদলে দেওয়া কোচ ব্র্যান্ডন ম্যাককালামও তার পরিকল্পনায় সফল হতে পারেননি। মাঠে বাটলার ও আর্চাররা নিজেদের সেরাটা দিতে পারেননি। ২০০৪ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব কাছে গিয়ে শেষ মূহুর্তে স্বপ্নভঙ্গ হলেও, এই বছরের ট্রফি তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও, আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করে তারা। পরবর্তী ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা ভালো অবস্থানে রয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকা পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায়। তাদের ওপর নজর থাকবে হেনরিখ ক্লাসেন ও রায়ান রিকেলটনের দিকে। বল হাতে লুঙ্গি এনগিরি ও কাগিসো রাবাদা প্রস্তুত থাকবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মোকাবেলা করতে।

১৯৯৮ সালে উইলস ইন্টারন্যাশনাল কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাগ্য বদলাতে পারেনি। তবে পরিসংখ্যানের বিচারে দুই দলের মধ্যে গত ৭০ ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের জয় ৩৪টি, ইংল্যান্ডের জয় ৩০টি এবং ৬ ম্যাচের ফলাফল ছিল ড্র।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার