ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি জাপান

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:৪১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:৪১:৪২ অপরাহ্ন
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি জাপান
জাপানে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দাবানলের কারণে একজন নিহত হয়েছেন এবং এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। শনিবার (১ মার্চ) এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস।

প্রতিবেদনটি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) আগুন লাগার পর থেকে জাপানের ইওয়াতে অঞ্চলের উত্তরাঞ্চলের ওফুনাতো বনে প্রায় এক হাজার ২শ’ হেক্টর জমি জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, তারা এখনও ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছেন। তবে ১৯৯২ সালে হোক্কাইডোর কুশিরোতে বড় দাবানলের পর এটি সবচেয়ে বড় দাবানল বলে ধারণা করা হচ্ছে। ওই দাবানলে ১ হাজার ৩০ হেক্টর জমি পুড়ে গিয়েছিল।

দেশজুড়ে প্রায় ১ হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর আকাশ থেকে তোলা এক ফুটেজে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পুরো পাহাড় ঢেকে গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তারা একজনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে। ওফুনাতো পৌরসভার তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ১ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলের কারণ এখনও জানা যায়নি। এছাড়াও, শনিবার (১ মার্চ) আরো দুটি স্থানে আগুন জ্বলছিল, একটি ইয়ামানাশিতে এবং অন্যটি ইওয়াতেতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক