ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জেলেনস্কির গায়ে হাত না দিয়ে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প: রাশিয়া

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:৪৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:৪৪:০৮ অপরাহ্ন
জেলেনস্কির গায়ে হাত না দিয়ে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প: রাশিয়া
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কঠোর সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বৈঠকে জেলেনস্কির ঔদ্ধত্য সত্ত্বেও ট্রাম্প যে সংযম দেখিয়েছেন, তা বিস্ময়কর।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে জাখারোভা বলেন, “যে হাত তাকে সাহায্য করে, সেই হাতেই কামড় দিতে উদ্যত হয়েছেন জেলেনস্কি। তার ঔদ্ধত্যের পরও ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে ধৈর্য ধরেছেন, তা সত্যিই আশ্চর্যজনক।”

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আরও কঠোর মন্তব্য করে বলেন, “এই প্রথম ট্রাম্প ওই ‘কোকেন ক্লাউন’-এর (জেলেনস্কি) মুখের ওপর সত্য বললেন। কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে, আর এই অকৃতজ্ঞ শূকরটি তার সাহায্যকারীদেরই থাপ্পড় দিচ্ছে। তবে এটুকুই যথেষ্ট নয়, এখনই এই ‘নাৎসি মেশিনে’ সহায়তা বন্ধ করা উচিত।”

রাশিয়ার রাষ্ট্রীয় মানবিক সহায়তা সংস্থার প্রধান ইয়েভগেনি প্রিমাকভ বলেন, “বৈঠকের সবকিছুই প্রকাশ্যে এসেছে। কিয়েভের আসল চরিত্র — উসকানি ও বিদ্বেষ — আরও স্পষ্ট হয়েছে।”

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সংলাপ এবং ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি নিয়ে চুক্তির উদ্দেশ্যে ওয়াশিংটনে গিয়েছিলেন জেলেনস্কি। বৈঠকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সমঝোতার আহ্বান জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং শেষমেষ বৈঠক পণ্ড হয়ে যায়।

বিশ্লেষকরা বলছেন, এই কূটনৈতিক উত্তেজনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে, যেখানে ট্রাম্পের ভবিষ্যৎ নীতিগত অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা