ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পঞ্চাশোর্ধ ইউক্রেনীয় নাদিয়া এলেন কুমিল্লায়, বিয়ে করলেন ব্যবসায়ীকে

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:৫৪:১৭ অপরাহ্ন
পঞ্চাশোর্ধ ইউক্রেনীয় নাদিয়া এলেন কুমিল্লায়, বিয়ে করলেন ব্যবসায়ীকে
ফেসবুকে পরিচয়ের পর প্রেম এবং তারপর বিয়ে, এটি কোনো গল্প নয়, বাস্তবতা। ইউক্রেনের নাগরিক সালো নাদিয়া তার প্রেমিক মোতাসিন বিল্লাহর জন্য বাংলাদেশে এসে বিয়ে করেছেন। নাদিয়ার বয়স ৫০, আর তার স্বামী মোতাসিন বিল্লাহর বয়স ৬৩ বছর। তাদের বিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

২০১৯ সালে ফেসবুকে সাইকোলজিস্ট সালো নাদিয়ার সাথে পরিচয় হয় মোতাসিন বিল্লাহর। পরিচয়ের পর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা একসময় প্রেমে পরিণত হয়। প্রেমের সম্পর্কের দুই বছর পর মোতাসিন নাদিয়াকে বিয়ে করার প্রস্তাব দেন, এবং নাদিয়া তা মেনে নেন।

নাদিয়া গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন, এবং ২৫ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়। এরপর থেকে নববধূকে দেখতে কুমিল্লার বাড়িতে লোকজনের ভিড় জমছে।

মোতাসিন বিল্লাহ জানান, নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও গত ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করছেন এবং সেখানে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। নাদিয়া ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন, তবে ইংরেজিও জানেন। ধীরে ধীরে বাংলাও শিখছেন তিনি।

নাদিয়া বাংলাদেশকে অনেক পছন্দ করেন, তবে দেশের জলবায়ু ও জনসংখ্যা নিয়ে কিছুটা আপত্তি রয়েছে। তিনি কুমিল্লার রসমালাই খেতে পছন্দ করেন, তবে বাংলাদেশের অতিরিক্ত ঝাল রান্না তার পছন্দ নয়।

মোতাসিন বিল্লাহ জানান, নাদিয়া কিছুদিন বাংলাদেশে থাকবেন, তারপর চেক প্রজাতন্ত্র ফিরে যাবেন। সেখানে গিয়ে তার ভিসার জন্য চেষ্টা করবেন। দুজনই বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে যাওয়া-আসা করবেন। দাম্পত্য জীবন সুখী করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি