ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

রোজায় মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেয়া যাবে

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:১০:২৯ অপরাহ্ন
রোজায় মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেয়া যাবে
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ উপলক্ষ্যে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ইফতারের জন্য মেট্রোরেল স্টেশন ও ট্রেনে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি দিয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএল এর এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে রমজান মাসে মেট্রোরেলের চলাচল সংক্রান্ত এই নতুন নিয়ম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার সময় মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় যাত্রীদের জন্য শুধুমাত্র ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহন করা যাবে। তবে, পানি যাতে পড়ে না যায় সেজন্য সতর্ক থাকতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির হওয়ার গেটের ডাস্টবিনে ফেলতে হবে।

মেট্রোরেল ও স্টেশন এলাকায় কোনো ধরনের খাবার গ্রহণ করার অনুমতি নেই। এই বিধি মেনে চলতে সকল যাত্রীকে সতর্ক করা হয়েছে।

রমজান মাসে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কিছু পরিবর্তন হবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যাবে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

ডিএমটিসিএল জানিয়েছে, এই সময়সূচি রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে