ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

জেলে নারী বন্দিরা কিভাবে অন্তঃসত্ত্বা হচ্ছেন, অনুসন্ধানে শুভশ্রী

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন
জেলে নারী বন্দিরা কিভাবে অন্তঃসত্ত্বা হচ্ছেন, অনুসন্ধানে শুভশ্রী
চ্যালেঞ্জিং চরিত্রে নতুন সিরিজে হাজির হচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েক বছর ধরে ছক ভেঙে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে উপস্থাপন করছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

মহিলা কারাগারে বন্দিরা কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, যেখানে কোনও পুরুষের প্রবেশ নিষিদ্ধ? সেই রহস্য উদঘাটন করতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। সিরিজের নাম ‘অনুসন্ধান’। পরিচালনায় থাকছেন অদিতি রায়।

পরিচালক সৃজিত মুখার্জি আগেই জানিয়েছেন, তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না। সেই জায়গায় ‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে ফিরছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেলুদার চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী।

সদ্য ৩০ বছরে পা রাখা প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা দিয়েছে। তাদেরই একটি ‘অনুসন্ধান’।

এছাড়া থাইল্যান্ডের প্রেক্ষাপটে ‘নাগমণির রহস্য’ কাহন দেখা যাবে সায়ন্তন ঘোষালের পরিচালনায়। মুখ্য ভূমিকায় থাকছেন সোহিনী সরকার।

‘তোমাকেই চাই’ সিরিজে অভিনয় করছেন সুহত্র মুখোপাধ্যায়, মানালি মণীষা দে এবং সৃজলা গুহ। পরিচালনায় অরিজিৎ তোতন চক্রবর্তী। নির্ঝর মিত্রের ‘ডাইনি’-তে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

পরমব্রত অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্রকে নিয়ে আসছেন ভৌতিক সিরিজ ‘ভোগ’। শুক্রবার পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

সন্দীপ্তা সেনকে নিয়ে ‘বীরাঙ্গনা’ বানাচ্ছেন নির্ঝর মিত্র। পুরুষতান্ত্রিক পুলিশ ফোর্সে এক গৃহবধূ হত্যার মামলা নিয়ে মহিলা সাব-ইন্সপেক্টরের লড়াই দেখানো হবে সিরিজে।

কৌশিক হাফিজ ও অনির্বাণ ভট্টাচার্য যৌথভাবে নিয়ে আসছেন ‘ভূত তেরিকি’। হরর-কমেডি ঘরানার এই সিরিজে দেখা যাবে ঐশ্বর্য সেন, দ্বীপান্বিতা সরকার, আভেরি সিংহ রায় এবং দেবরাজ ভট্টাচার্যকে।

হইচই টিভি স্পেশাল তালিকায় থাকছে ঋতাভরী চক্রবর্তীর ‘শাখা প্রশাখা’। স্বামীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এক সিঙ্গল মায়ের লড়াই ফুটিয়ে তুলবেন ঋতাভরী। স্বস্তিকা দত্ত অভিনীত ‘আতঙ্ক’ ছাড়াও শ্রীরামকৃষ্ণের জীবনীভিত্তিক একটি সিরিজ আসছে এসভিএফ-হইচইয়ের ব্যানারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা