ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:১৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:১৪:২২ পূর্বাহ্ন
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহ-সভাপতি ফাল্গুনী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ঢাকার শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী বলেন, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসকে উজান প্রকাশনীর স্টলের দিকে যেতে দেখি। নিশ্চিত হয়ে আমি শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দিলে তিনি এসে তাকে আটক করেন।”

রূমী আরও জানান, ফাল্গুনী দাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড উসকানিদাতা ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নানা অপকর্ম-এর সঙ্গেও জড়িত ছিলেন।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “ফাল্গুনী দাসকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ