ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অস্কারজয়ী অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যু নিয়ে নতুন রহস্য

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০২:০০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০২:০০:৫৮ অপরাহ্ন
অস্কারজয়ী অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যু নিয়ে নতুন রহস্য
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর ঘটনায় নতুন রহস্য সৃষ্টি হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকার তাদের বাড়ি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া তাদের মৃত্যুর কারণ হতে পারে, তবে পরীক্ষার পর এই ধারণা খারিজ হয়ে যায়।

এ বিষয়ে সান্তা ফের শেরিফ অ্যাডান মেনডোজা সংবাদ সম্মেলনে জানিয়ে বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, জিন হ্যাকম্যান সম্ভবত ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছিলেন। তার পেসমেকার রেকর্ড বিশ্লেষণ করে এই ধারণা তৈরি হয়েছে। তবে বেটসি আরাকাওয়ার মৃত্যুর সঠিক সময় এখনও জানা যায়নি। পুলিশ যখন তাদের বাড়িতে যায়, তখন বেটসি আরাকাওয়ার দেহ দরজার কাছ এবং জিন হ্যাকম্যান এর দেহ অন্য একটি ঘরে পাওয়া যায়, তার পাশেই ছিল একটি রোদচশমা। এছাড়া, বাড়ির শৌচাগারে তাদের পোষ্য কুকুরের মরদেহও পাওয়া যায়।

অফিসিয়াল তদন্ত এখনও চলছে, তবে প্রশাসন জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নয়। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, দম্পতি আত্মহত্যা করতে পারেন, তবে এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন।

জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক কিংবদন্তি অভিনেতা, যিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭1) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রপ্রেমীরা শোকাহত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা