ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১১ বছরের বড় অভিনেতাকে বিয়ে করলেন নায়িকা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১১:২৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১১:২৭:৫৬ পূর্বাহ্ন
১১ বছরের বড় অভিনেতাকে  বিয়ে করলেন নায়িকা
বর্তমানে ভারতজুড়ে চলছে পূজা ও দীপাবলি উৎসবের আমেজ। এসবের মাঝেই সম্প্রতি মালয়ালম ইন্ডাস্ট্রির দুই তারকার বিয়ে সেই আমেজ যেন বাড়িয়ে দিল। এমন শুভ সময়ে ভিন্নধর্মী এক বিয়ের আয়োজনে রীতিমতো মন কেড়েছে নেটিজেনদের।
দীপাবলির আগের দিন, গত ৩০ অক্টোবর মন্দিরে বিয়ে করলেন ৪৯ বছর বয়সি অভিনেতা ক্রিস ভেনুগোপাল ও ৩৮ বছরের অভিনেত্রী দিব্যা শ্রীধর। দুজনেই মালয়ালম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয়। ছোট পর্দা থেকে বড় পর্দা, কারোরই পরিচিতি কম নয়।

অভিনয়ের পাশাপাশি ক্রিস অবশ্য একজন মোটিভেশনাল স্পিকারও। এই পরিচয়েই খ্যাতি বেশি তার। নিজের বিয়েতেও বড় কোনো পরিবর্তন আনেননি অভিনেতা। লম্বা সাদা দাড়ি আর লম্বা চুল, ঊর্ধাঙ্গ পোশাকবিহীন সাজেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অন্যদিকে, ঐতিহ্যবাহী পোশাক দক্ষিণী শাড়িতে কনে সেজেছিলেন দিব্যা।মূলত ধারাবাহিক নাটকে অভিনয় করতে গিয়ে ক্রিস-দিব্যার পরিচয়। তবে কর্মজীবন ছাড়াও ব্যক্তিগত কারণেও মাঝেমধ্যেই খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী। এটা ছিল দিব্যার দ্বিতীয় বিয়ে। অভিনেত্রীর সন্তানরাও অংশ নিয়েছিলেন মায়ের বিয়েতে।

এদিকে ভক্ত-অনুরাগীদের অভিনন্দনের পাশাপাশি কটাক্ষেরও মুখেও পড়ছেন দিব্যা। একে দ্বিতীয় বিয়ে, তারপর পাত্র তার চেয়ে ১১ বছরের বড়। সব মিলিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাংশের সমালোচনার শিকার হচ্ছেন তিনি।শুরুর দিকে ভালো বন্ধু ছিলেন ক্রিস ভেনুগোপাল-দিব্যা। অভিনেতার মোটিভেশনাল সভায় যোগ দিতেন দিব্যা। পরবর্তীকালে তাকে বিয়ের প্রস্তাব দেন ক্রিস। গুরুবায়ুর মন্দিরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে স্বল্প আয়োজনেই বিয়ে সারেন এই তারকা জুটি।

প্রসঙ্গত, প্রথম স্বামীর সঙ্গে দিব্যার দুই সন্তান। তাদের সম্মতি নিয়ে তবেই এই বিয়েতে রাজি হয়েছেন বলে জানান অভিনেত্রী। তার মতে, সন্তানরা এতদিনে বাবা পেয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা