ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

অস্কারে সেরা অভিনেতা আদ্রিয়েন, অভিনেত্রী মাইকি

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১০:৫৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১০:৫৩:২৫ পূর্বাহ্ন
অস্কারে সেরা অভিনেতা আদ্রিয়েন, অভিনেত্রী মাইকি
এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আদ্রিয়েন ব্রুডি। দ্য ব্রুটালিস্ট সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে অ্যানোরা সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।অ্যানোরার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার। অ্যানোরা সেরা চলচ্চিত্রেরও পুরস্কার পেয়েছে।চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয়েছে।আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।


সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে।এবারের অস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:


সেরা চলচ্চিত্র: অ্যানোরা
সেরা পরিচালক: শন বেকার (অ্যানোরা)
সেরা অভিনেতা: আদ্রিয়েন ব্রুডি (দ্য ব্রুটানিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (অ্যানোরা)
সেরা পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানোরা (শন বেকার)
সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রগান)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
সেরা প্রডাকশন ডিজাইন: উইকড
সেরা কসটিউম ডিজাইন: উইকড (পল ট্যাজওয়েল)
সেরা সিনোমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
সেরা ফিল্ম এডিটিং: অ্যানোরা (শন বেকার)
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং: দ্য সাবস্ট্যান্স
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন: পার্ট টু
সেরা অরজিনাল স্কোর: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড
সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: আই অ্যাম নট এ রোবট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম