ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সংস্কার তো এখনও শুরু করিনি: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:০৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:০৮:৫৬ অপরাহ্ন
সংস্কার তো এখনও শুরু করিনি: প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে সরকার, কিন্তু একটি পলাতক দল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকার গঠনের সময় আমরা দেখেছি, দেশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, দুর্নীতির শেকড় ছিল গভীর। আমাদের প্রথম লক্ষ্য ছিল সাধারণ মানুষের জীবন সহজ করা এবং অর্থনৈতিক গতিশীলতা ফেরানো।”

দেশটাকে দুর্নীতি, মিসরুল থেকে কতটা টেনে বের করে আনতে পারলেন এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে? সংস্কার তো এখনও শুরু করিনি...। বহু পরিবর্তন। এটা আমি বলবো, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, তার নতুন চেহারা আসছে।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ ছায়া কাটিয়ে উঠতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।”

ড. ইউনূস বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ এখন আমাদের ওপর আস্থা রাখছে। তারা বলছে, অতীতের চেয়ে এখন আরও বেশি সহায়তা করতে প্রস্তুত। এটা প্রমাণ করে যে, আমরা সঠিক পথে আছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমদিকে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ভয় কাজ করছিল। দীর্ঘদিন দমন-পীড়নের পরিবেশে কাজ করায় তাদের আস্থা ফিরিয়ে আনতে সময় লেগেছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।”

প্রধান উপদেষ্টা জানান, “সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আমরা বেশ কয়েকটি কমিশন গঠন করেছি। যদিও নির্ধারিত সময়ের মধ্যে সব রিপোর্ট আসেনি, তবু আমরা সময় দিচ্ছি — কারণ টেকসই পরিবর্তন একদিনে আসে না।”

তিনি আরও বলেন, “আমরা স্বীকার করছি, ভুলত্রুটি হবে। কিন্তু জনগণের আস্থা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই আস্থা নিয়েই আমরা দেশকে নতুন করে গড়তে চাই।”

ড. ইউনূস বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়, স্বস্তি চায়। আমরা সেই স্বস্তি ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি। ষড়যন্ত্র উপেক্ষা করে দেশকে সামনে এগিয়ে নেব — এটাই আমাদের প্রতিশ্রুতি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে