ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব
‘তুমি যোগাযোগ না করলে আত্মহত্যা করব’

অস্ত্রের ছবিসহ ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন
অস্ত্রের ছবিসহ ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রের ছবি পোস্ট করায় নাবিল হোসেন (২২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাবিল হোসেন ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি বিরামপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ শাখার সদস্য ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নাবিলের বিরুদ্ধে ২৫ অক্টোবর একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আজ সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।

ওসি মমতাজুল হক আরও জানান, নাবিল হোসেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করেন। ছবির নিচে ‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব’ লেখা ছিল। ছবি পোস্টের সময় 'সুইটহার্ট' কথাটি লাল রঙে লিখা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নাবিল তার ফেসবুক আইডি 'নাবিল (নাবু)' থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। বিষয়টি জানার পর পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা