ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ হাদির বিষয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই: ডা. সায়েদুর রহমান ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার তফসিলকে স্বাগত জানিয়ে দায়িত্বশীলদের নতুন নির্দেশনা দিলেন জামায়াত আমির ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চায় না: সালাহউদ্দিন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার গলায় পোড়া দাগ ছিল একমাত্র ক্লু, যেভাবে ধরা পড়েন আয়েশা বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয় মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে প্রেস সেক্রেটারির ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের ডিজির সঙ্গে তর্ক, অব্যাহতির ৪ দিন পর পদে পুর্নবহাল সেই চিকিৎসক আসিফ কি গণগঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন, যা জানা গেল ৫০ ফুট খোঁড়া হলেও সাড়া মেলেনি শিশু সাজিদের কপিল শর্মাকে হুঁশিয়ারি বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৪:১২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৪:১২:২০ অপরাহ্ন
অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ৯৭তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। ২২ বছর পর আবারও অস্কার মঞ্চে দেখা মিলল তার উচ্ছ্বাসের।

রোববার (২ মার্চ) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় তারকাদের জমকালো আয়োজন। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা।

২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য প্রথম অস্কার জেতেন ব্রডি। মাত্র ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে সেরা অভিনেতার পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বার অস্কার জিতে আবেগাপ্লুত ব্রডি বলেন, “অভিনয় খুবই অনিশ্চিত একটি পেশা। আজ আপনি আলোয়, কাল হারিয়ে যেতে পারেন। তবে যদি দৃঢ় বিশ্বাস রাখেন আর স্বপ্নকে আঁকড়ে ধরেন, সফলতা আসবেই।”

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক ইহুদি স্থপতির জীবনসংগ্রাম নিয়ে তৈরি। সিনেমায় দেখা যায়, ইহুদি বিদ্বেষ, বর্ণবাদ, গণহত্যার মতো কঠিন বাস্তবতার মধ্যেও তার চরিত্রটি কখনো আশা হারায় না।

সিনেমাটি এবারের অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

প্রসঙ্গত, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য এ বছর ব্রডি আরও তিনটি পুরস্কার জিতেছেন — গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও বাফটা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ