ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৫

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৫:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৫:৩৮:১৪ অপরাহ্ন
মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া এলাকায় সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সালিশ বৈঠকে কথা কাটাকাটির পর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন, এর মধ্যে বিএনপি নেতা শুকুর মাহমুদও রয়েছেন।

এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। আহত বিএনপি নেতা শুকুর মাহমুদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং তিনি স্থানীয় বাসিন্দা।

সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বাংড়া ইউনিয়নের পীরসাববাড়ি এলাকায় মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যার ফলে দুই গ্রামের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

সালিশ বৈঠক আয়োজনের পর, যেখানে শুকুর মাহমুদ বিরোধ মেটানোর দায়িত্বে ছিলেন, সেখানে দুই গ্রামবাসী আবারও ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষে নামেন। এর ফলে শুকুর মাহমুদসহ বেশ কয়েকজন আহত হন। খবরটি তার নিজ গ্রাম সহদেবপুরে পৌঁছালে সেখানকার লোকজনও সংঘর্ষে যোগ দেন এবং ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

এ সময় মুলিয়া গ্রামের বাজারে হামলা চালিয়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর, তিন গ্রামবাসী টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের তিনদিক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, এ বিষয়ে পুলিশে কোনো অভিযোগ এখনও জমা পড়েনি বলে তিনি জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা