ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেফতার করছে তালেবান

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১১:০১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১১:০১:০২ পূর্বাহ্ন
নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেফতার করছে তালেবান
আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেফতার করেছে তালেবান বাহিনী। ২৪ ফেব্রুয়ারি, রাজধানী কাবুলের বাসা থেকে হাত বেঁধে, চোখে কালো কাপড় পরিয়ে ২৫ বছর বয়সী ওয়াজির খানকে তুলে নিয়ে যায় চার তালেবান কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াজির খানের ভাই আমির খান জালন্দ বলেন, “ওয়াজিরকে বুটখাক এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারি। কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ নেই।”

ওয়াজির খান ২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন, যার মূল লক্ষ্য ছিল আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে ছেলে-মেয়ে নির্বিশেষে শিক্ষার প্রচার।

মানবাধিকার কর্মী সামান্থা লিনিং, যিনি ওয়াজিরের সঙ্গে দুই বছর ধরে কাজ করছেন, জানান, “ওয়াজির ১২ বছর বয়সের পরও মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলতেন। সামাজিক মাধ্যমে ‘আফগান মেয়েদের শিখতে দাও’ হ্যাশট্যাগ ব্যবহার করতেন। হয়তো এটিই তালেবানের নজরে আসে, তাই তাকে আটক করা হয়েছে।”

ওয়াজিরের পরিবারের আশঙ্কা, তালেবানের জিজ্ঞাসাবাদের মুখে তার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়