ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা ব্যবস্থা

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৪:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৪:০৩:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও কানাডার পাল্টা ব্যবস্থা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫% শুল্ক এবং চীনের ওপর ১০% শুল্ক আরোপের সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্য দৃশ্যপট বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

চীন স্পষ্ট জানিয়েছে, তারা ১৫% পাল্টা শুল্ক আরোপ করবে, বিশেষ করে মার্কিন কৃষি খাদ্যপণ্যের ওপর। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি শুল্ক যুদ্ধ চালিয়ে যায়, চীনও শেষ পর্যন্ত লড়বে।

কানাডা বলেছে, ২১ দিনের মধ্যে তারা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের আমেরিকান পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবে। ট্রুডো স্পষ্টভাবে বলেছেন, এই শুল্ক দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটাবে।

মেক্সিকো বলেছে, তাদের প্ল্যান বি, সি, ও ডি তৈরি আছে। প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নিতেই তারা প্রস্তুত।

ট্রাম্পের এই কঠোর বাণিজ্য নীতির পেছনে তার “আমেরিকা ফার্স্ট” দর্শন কাজ করছে, যেখানে তিনি মনে করেন, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো সম্ভব। তবে এতে বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধাক্কা লাগতে পারে, যার প্রভাব যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তা থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি পর্যন্ত পড়বে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা