ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কোহলিকে টপকে সেমির বিশেষ পুরস্কার জিতলেন আইয়ার

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন
কোহলিকে টপকে সেমির বিশেষ পুরস্কার জিতলেন আইয়ার

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন বিরাট কোহলি। খেলেছেন ৮৪ রানের ইনিংস। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।




টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচের সেরা একজন পারফর্মারকে পুরস্কার দেয় আইসিসি। তবে ভারতীয় দল আলাদাভাবে ফিল্ডিংয়ের জন্যও তাদের দলের একজনকে পুরস্কার দেয়। গতকালকের ম্যাচে সেটা পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

গতকালকের ম্যাচে আইয়ারের ফিল্ডিং দক্ষতা সবার নজর কেড়েছে। তিনি সরাসরি থ্রোয়ে বিপজ্জনক হয়ে ওঠা আলেক্স ক্যারিকে আউট করেন। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাছাড়া বেন ডারউইসের ক্যাচও নিয়েছেন আইয়ার।




তবে এই পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন আইয়ার ছাড়াও আরো তিনজন। তারা হলেন শুবমান গিল, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি। শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও কোহলি কালকে দুর্দান্ত ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ভালো ক্যাচও নিয়েছেন। তবু ম্যাচের সেরা ফিল্ডার হতে পারলেন না। তাকে টপকে সেই পুরস্কার জিতেছেন আইয়ার।

গতকাল এই পুরস্কার দিতে ভারতের ড্রেসিংরুমে এসেছিলেন রবি শাস্ত্রী। তার হাত থেকেই সেরা ফিল্ডারের পুরস্কার নিয়েছেন আইয়ার। এ সময় শাস্ত্রীর সঙ্গে ছিলেন দলটির ফিল্ডিং কোচ দিলীপ।




এ সময় শাস্ত্রী বলেন, 'চাপের ম্যাচ ছিল। সেখানেও তোমরা ভালো খেলেছো। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তোমরাই সেরা দল। ব্যক্তিগত দক্ষতা তোমাদের হয়তো একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু দলগত পারফরম্যান্স তোমাদের সবার উপরে যেতে সাহায্য করবে। আজ দুটো চ্যাম্পিয়ন দল খেলছিল। চাপের ম্যাচে দলগত ঐক্য দেখিয়ে তোমরা জয় ছিনিয়ে এনেছ।'

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা