ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিদায় বলে দেওয়া স্মিথের ওয়ানডেতে যত রেকর্ড

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫৬:৪৩ অপরাহ্ন
বিদায় বলে দেওয়া স্মিথের ওয়ানডেতে যত রেকর্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের চোটের কারণে টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। দলের বিদায়ের পরপরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

১৭০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার রান সংখ্যা ঠিক ৫ হাজার ৮০০। একদিনের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচে তার ব্যাটে এসেছে ৭৩ রান। সেটাও ঠাঁই করে নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের পাতায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে যেকোন অস্ট্রেলিয়ান অধিনায়কের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি।

ওয়ানডেতে স্মিথ তিন অঙ্ক ছুঁয়েছেন ১২ বার, যা অস্ট্রেলিয়ার পক্ষে সেঞ্চুরির দিকে দিয়ে ষষ্ঠ সর্বোচ্চ। আর ৫ হাজার ৮০০ রান নিয়ে অজি ব্যাটারদের মধ্যে ১২ তম সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়ার হয়ে ১২ সেঞ্চুরি করেছেন এমন ব্যাটারদের মধ্যে তার গড় ২য়। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা রান ১৬৪। যেটা অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের তালিকায় শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। 

তবে ওয়ানডেতে স্মিথ সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ওয়ানডে বিশ্বকাপে। বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে টানা ৫ ফিফটির রেকর্ড আছে স্মিথের। বিশ্বকাপের নকআউট পর্বে একাধিকবার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এই তালিকায় তার সঙ্গী কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস।


এছাড়া বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি (৪ বার) পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। এই তালিকায় রেকর্ড ভাগ করেছেন শচীন টেন্ডুলকারের সঙ্গে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা