ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

রমজানের সকালে ঘুম তাড়ানোর উপায়

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১১:৪৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১১:৪৫:০৫ পূর্বাহ্ন
রমজানের সকালে  ঘুম তাড়ানোর উপায়
সকালে অফিস থাকলে তড়িঘড়ি করে উঠতেই হয়। তবে রমজান মাসের সকালে ঘুম থেকে ওঠা যেন একটু কষ্টসাধ্যই বটে। কারণ সেহরির সময় উঠতে হয়, তারপর ওই রাতে নতুনকরে ঘুম আসতে যেন ভোরের আলোই ফুটে ওঠে। ঘুমটা যখন চোখের পাতায় নেমে আসে তখনই অফিসের অ্যালার্ম বেজে ওঠে নরম বালিশের নিচে। সেই ঘুমকে বাই বাই বলাটা আসলেই কষ্টের।


জেনে নিই কী কী উপায়ে ঘুম তাড়ানো যেতে পারে-


১. আমরা অনেকেই মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাই। তারপর যেই অ্যালার্ম বাজে অমনি মোবাইলটা হাতড়ে কোনোরকমে হাতে পেয়েই অ্যালার্ম বন্ধ করে ‘পাঁচ মিনিট’ ঘুমাই। তাই অ্যালার্মটা হাতের নাগালের বাইরে রাখুন।

 
২. যাতে অ্যালার্ম বন্ধ করার জন্য বিছানা ছেড়ে উঠতে হয়। বিছানা ছেড়ে উঠলে ঘুমটা কিছুটা হলেও পালাবে।

 
৩. জানালার পর্দা সরিয়ে দিন। আড়মোড়া ভাঙুন। জানালার রোদ চোখে–মুখে আছড়ে পড়লে, বারান্দার সতেজ বাতাস শরীর স্পর্শ করতেই ঘুম মিলিয়ে যাবে।  
 

৪. সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য প্রথম রাতে আগে আগে ঘুমানো জরুরি।
 
৫. রাতে আগে আগে ঘুমানোর জন্য মোবাইল আসক্তি কমাতে হবে।
 
৬. বিছানা ছাড়ার আগেই কিছু ব্যায়াম করা যেতে পারে। যেমন বিছানায় শুয়ে থেকেই হাত ওপরের দিকে নিয়ে লম্বা করে ধীরে ধীরে শ্বাস নেয়া ও ছাড়া।
 
৭. আবার বিছানায় বসেও নাকের এ পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে দম নিতে হবে। আবার যে পাশ দিয়ে দম নেওয়া হলো, সে পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে ধীরে ধীরে দম ছাড়তে হবে।
 
৮. ঘুম থেকে উঠেই একটু লাফিয়ে নিতে পারেন। বলা হয়ে থাকে, ‘জাম্পিং মেকস ইউ লুক ইয়াঙ্গার’। 
 

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?