ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দিনভর মদে ডুবে থাকতেন ববি দেওল, টাকা জোগাতেন স্ত্রী!

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:২৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:২৯:৫২ অপরাহ্ন
দিনভর মদে ডুবে থাকতেন ববি দেওল, টাকা জোগাতেন স্ত্রী!
বলিউডে কখন কার ভাগ্য বদলে যায়, বলা মুশকিল। অভিনেতা ববি দেওলও সেই তালিকায় বড় উদাহরণ। একসময় যাকে নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা ছিল চরমে, তখনই তিনি রুপালি পর্দা থেকে হারিয়ে ডুব দেন অন্ধকার জগতে। 


ক্যারিয়ারে ভয়ানক খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন ববি। দিনভর মদে ডুবে থাকতেন। এমনও সময় এসেছিল, যখন সংসার চালাতে হতো তার স্ত্রী তানিয়া দেওলের উপার্জনে।

নিজের হতাশা ভুলতে নেশার দিকেও ঝুঁকেছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল খোলামেলা জানিয়েছেন তার সেই দুঃসময়ের কথা। 

কাজের অভাবে তিনি ইন্ডাস্ট্রির লোকেদের কাছে হাত বাড়াতে বাধ্য হয়েছিলেন। বিভিন্ন পরিচালকের দরজায় কড়া নেড়েছিলেন। কিন্তু কেউই সেভাবে পাশে দাঁড়াননি।


তবুও নিজেকে কখনো ছোট মনে করেননি ববি। বিশ্বাস করেছেন, খারাপ সময়ে নিজেকে ভাঙতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। নানা চড়াই-উতরাই, প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ‘আশ্রম’ সিরিজে কাজের সুযোগ পান অভিনেতা। সেখানে দুর্দান্ত অভিনয় করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ববি। 

এরপর ‘অ্যানিম্যাল’-এ দুর্দান্ত অভিনয় করে ববি দেওল আবারও বলিউডে নিজের জায়গা পাকা করে নেন। বর্তমানে বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন এই অভিনেতা। আগামীতে নতুন কিছু সিনেমায় পুরোনো সেই ববি দেওলকেই দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা