ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হিন্দি সিনেমা বাংলা ভাষায় প্রদর্শনের দাবিতে আইনি নোটিশ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০১:৪৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০১:৪৭:২৮ অপরাহ্ন
হিন্দি সিনেমা বাংলা ভাষায় প্রদর্শনের দাবিতে আইনি নোটিশ
বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় হিন্দি সিনেমা ডাবিং করে প্রদর্শনের দাবি জানিয়ে রোববার (৩ নভেম্বর) একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান, যেখানে বিবাদী করা হয়েছে তথ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড ও চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকর্তাদের।

নোটিশে বলা হয়েছে, হিন্দি ভাষার প্রতি বাংলাদেশের মানুষের ক্রমবর্ধমান আগ্রহে হিন্দি সিনেমা প্রদর্শনের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, হিন্দি ভাষায় দক্ষতা ও অভ্যস্ততা বাংলাদেশের জনগণের মধ্যে ভাষাগত ও মানসিক ঐক্য তৈরি করতে পারে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। উদাহরণ হিসেবে ইউক্রেনের রাশিয়ান ভাষাভাষী অঞ্চলগুলো দখলের ঘটনা তুলে ধরা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, হিন্দি ভাষার প্রতি জনসাধারণের আগ্রহ এড়াতে এবং দেশের সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করতে হিন্দি সিনেমাগুলো বাংলা ভাষায় ডাবিং করে প্রদর্শন করা উচিত। 

এতে আরও শর্ত দেওয়া হয়েছে যে, বাংলা ডাবিংয়ের জন্য শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের কণ্ঠ ব্যবহার করতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তিন দিনের মধ্যে ডাবিং ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা