ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

রাখাইনে বোমা বিস্ফোরণ, ফের কেঁপে উঠল টেকনাফ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০১:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০১:৫২:৩৭ অপরাহ্ন
রাখাইনে বোমা বিস্ফোরণ, ফের কেঁপে উঠল টেকনাফ
মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কক্সবাজারের টেকনাফ। গতকাল শনিবার রাত ১০টা থেকে টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা ও বোমা বিস্ফোরণের শব্দে এপারের মানুষের ঘরবাড়িও কেঁপে উঠে।এর আগে গত শুক্রবার সকালেও এ ধরনের বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে টেকনাফের বাড়িঘর। রাখাইন রাজ্যের মংডু শহর ও দক্ষিণের এলাকাগুলোতে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সম্ভাব্য লক্ষ্যবস্তুতে এসব হামলা পরিচালনা করছেন জান্তা সমর্থিত বাহিনী।

সাবরাং নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, রাতে রাখাইনে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের শব্দে শুনেছি। এ সময় রাখাইনের আকাশে বিমানের শব্দও শোনা যায়। ভোররাত পর্যন্ত এ ধরনের শব্দে আমাদের ঘরবাড়ি কেঁপেছে। এ ছাড়া দিনের বিভিন্ন সময়ে ৩০ থেকে ৪০টির মতো এ ধরনের বিকট শব্দ শোনা গেছে।শাহ পরীর দ্বীপে বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, আমার বাড়ি নাফ নদের তীরে। রাখাইনে বিমান হামলায় আমাদের বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে উঠে। এ সময় বাচ্চারা ভয়ে কেঁদে ওঠে। গেল কয়েক মাস ধরে থেমে থেমে এ ধরনের পরিস্থিতিতে দিন কাটছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সালাম বলেন, শনিবার সীমান্তের লোকজন মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনেছেন। নাফ নদের সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে দেখা গেছে । 
রাখাইনের মংডু শহরে খোঁজ নিয়ে জানা গেছে, মংডু শহরের দক্ষিণের এলাকাগুলো দখল নিতে চেষ্টা চালাচ্ছে আরাকান আর্মি। বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণও নিয়েছে তারা। নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা, মর্টার শেল হামলাসহ সব ধরনের আক্রমণ করে যাচ্ছে জান্তা সমর্থিত বাহিনী।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু