ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতেও ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিউজিল্যান্ড

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৩:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৩:৪২:২৮ অপরাহ্ন
দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতেও ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিউজিল্যান্ড
গত দুই সপ্তাহে ৭ হাজার কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেখানে ভারত সব ম্যাচ খেলেছে এক ভেন্যুতে। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে তাই ঘুরে ফিরেই আসছে এই বিতর্ক। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি ভর করলেও বাস্তবতা মেনে নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সব ভুলে পুরো মনোযোগ দিতে চান ফাইনালে। সমর্থকদের জন্যই জিততে চান মর্যাদার ট্রফি।

এক চীন দুই নীতি, এ যেন একই স্মৃতি। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টানা ভ্রমণে ক্লান্ত জীবন। তবে সেটা কেবল ভারতের জন্যই ব্যতিক্রম।

 
গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল। স্বল্প দিনের টুর্নামেন্ট তবে দৌড়ঝাঁপে ভিন্ন মেরুতে দুই ফাইনালিস্ট, মেন ইন ব্লু আর ব্ল্যাকক্যাপস। এ নিয়ে প্রতিদিনই বাড়ছে বিতর্ক কিন্তু টিম ইন্ডিয়ার দাম্ভিকতায় তা ধোপে টিকছে না।
 
ফাইনালের মঞ্চে উঠতে কিউইদের কতটা ভ্রমণ করতে হয়েছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। নিউজিল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ লাহোরে খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি টু করাচিতে। যেখানে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি যেতে হয় দুবাইয়ে। সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবার পাকিস্তানের লাহোর যাত্রা, উদ্দেশ্য সেমিফাইনাল। বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি শেষে আবারো তারা ধরে দুবাইয়ের বিমান।
 
সবমিলিয়ে গত দুই সপ্তাহে ব্ল্যাকক্যাপস পাকিস্তানের তিন শহর আর দুবাই টু পাকিস্তান ভ্রমণ করেছে ৭ হাজার ৪৮ কিলোমিটার। যেখানে রোহিত-কোহলিদের সময় কেটেছে টিম হোটেলে বিশ্রামে।
 
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে একটা ভেন্যুতে খেলেছে আর আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়েছে। তারা এই কন্ডিশন সম্পর্কে ভালো জানে। তবে ওসব নিয়ে আর আলোচনা বাড়াতে চাই না। এই টুর্নামেন্টের আগে আমরা একটা ত্রিদেশীয় সিরিজে খেলেছি যা সহায়তা করছে। তবে স্বল্প সময়ে দীর্ঘ ভ্রমণ আর টানা ক্রিকেটের মধ্যে থাকায় কিছুটা অবসাদ ভর করছে। সবাই চেষ্টা করছে তা যতটা কাটিয়ে ওঠা যায়।’
 

 হঠাৎ করে তাপমাত্রার তারতম্যও স্পষ্ট দুবাইয়ে। তার ওপর গ্যালারির প্রায় পুরোটাই দখলে থাকবে টিম ইন্ডিয়ার সমর্থকদের। হিসেব বলছে মেগা ফাইনালে এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়ার স্পিনাররা। আইসিসি একাডেমি মাঠে অনুশীলনে বাড়তি মনোযোগ তাই কিউইদের।
 
এ বিষয়ে স্যান্টনার বলেন, ‘দলের সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফাইনাল সবসময়ই ব্যতিক্রম হয়। আমাদের দারুণ একটা দল আছে দারুণ স্টাফও। তাইতো স্রেফ ম্যাচেই মনোযোগ দিচ্ছি।’
 

 রঙিন পোশাকে কিউইদের এখন পর্যন্ত একমাত্র শিরোপা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। ২০০০ সালে ভারতের বিপক্ষে সেবার ফাইনাল জিতেছিল ব্ল্যাকক্যাপস। দুবাইয়ে এবার তারই পুনরাবৃত্তির অপেক্ষা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা